ব্রেকিং নিউজ
পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অনুষ্ঠিত পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪
×

টি এইচ জায়িম, ইবি প্রতিনিধি
প্রকাশ : ২২/৬/২০২১ ৩:৪২:২৯ PM

প্রকাশক মহিউদ্দিন আহমেদ আর নেই

দেশের প্রবীণ প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। সোমবার রাত ১টায় তিনি মারা যান। 

ফেসবুকে এ তথ্য জানিয়েছেন তার মেয়ে ও ইউপিএলের পরিচালক মাহরুখ মহিউদ্দিন। মৃত্যুকালে মহিউদ্দিন আহমেদের বয়স হয়েছিল ৭৭ বছর। তার নামাজে জানাজা মঙ্গলবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

মাহরুখ জানান, তার বাবা প্রায় ২০ বছর ধরে মস্তিষ্কের রোগ পারকিনসন’স-এ ভুগছিলেন। কিছুদিন আগে তিনি করোনাভাইরাস থেকে সেরে ওঠেন।

মহিউদ্দিন আহমেদকে ২০১৪ সালে ‘ইমেরিটাস প্রকাশক’ সম্মাননা দেয় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।